February 20, 2026, 9:50 am
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকায় চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি।

মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের শ্বশুরবাড়িতে আসেন।

ওই এলাকার আমিরুল ইসলাম জানান, ওই গ্রামের মৃত আকবর ধনীর মেয়ে রোমেনা বেগমের সঙ্গে তিনমাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশের একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছে না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হন সেটি জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাই মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবেন।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page