November 1, 2026, 1:47 pm
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

এম এ কবীর, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আরাফাত হোসেন। তিনি উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আরাফাত। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আঘাত লেগে গুরুতর আহত হন আরাফাত। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি মাহবুবুর রহমান বলেন, এই সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page