October 29, 2026, 7:16 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে কিশোরীর অনশন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। শুক্রবার (২ জুন) সকাল থেকে ওই কিশোরী আড়পাড়া এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে অনশনে বসেন।

কিশোরী জানায়, গত দেড় বছর আগে  প্রেমের সম্পর্ক থেকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মামুন হোসেনের সাথে তার বিয়ে হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে তারা সংসার করেন। কিন্তু হঠাৎ করে মামুন তাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে চলে আসে। এরপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মামুন। এরপর উপায় না পেয়ে তিনি শুক্রবার সকালে ওই বাড়িতে আসেন। এরপর বাড়ির মধ্য থেকে একজন তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর থেকেই তিনি ওই বাড়ির সামনে অবস্থান করছেন।

তিনি আরও জানান, তার বাবা মারা গেছে গত ৫ বছর আগে। মা অন্য স্থানে বিয়ে করেছেন। তারা তিন ভাই বোন। সবাই একটি এতিম খানায় পড়াশোনা করেন। এতিমখানায় কারিয়ানা পড়ার সময় মামুনের সাথে তার  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন স্বামীর বাড়িতে উঠা ছাড়া আর কোন উপায় নেই। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page