October 10, 2026, 9:22 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮২ লাখ টাকায় নির্মিত রাস্তার পীচ উঠে গেল ২ দিন পরেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮২ লাখ টাকা। তবে নির্মাণের মাত্র দুদিনের মাথায় রাস্তার বিটুমিন (পীচ) উঠে যাচ্ছে। নিম্নমানের বিটুমিন, ইট ও সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় এমন হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি) এর আওতায় তৈরি করা হয়। নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৮১ লাখ ৬৩ হাজার ৩৩৭ টাকা। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পান কাঞ্চননগর এলাকার ঠিকাদার নিশিত বসু। তবে ঠিকাদার নিশিত বসুর কাছ থেকে কাজটি নিয়ে নেন ঝিনাইদহের রাশেদ হোসেন নামের এক ব্যক্তি। সোমবার (২৭ মার্চ) বিকেলে কাজ শেষ করেছেন তিনি। কাজটির তদারকির দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের।

সিংগী বাজারের স্থানীয় বাসিন্দা সুজয় সাহা বলেন, রাস্তায় পিচ দেওয়ার দুদিনের মাথায় সব উঠে যাচ্ছে। এমন রাস্তা করার চেয়ে না করায় ভালো।

একই বাজারের তপন কুমার ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ভ্যানের চাকার সঙ্গে পিচ ঢালাই উঠে যাচ্ছে। এমন রাস্তা জীবনেও দেখিনি। দুইদিন পার হয়ে গেলেও পিচ ও খোয়া জমাট বাঁধেনি। রাস্তায় হাত দিলেই পিচ উঠে যাচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ হোসেন জানান, রাস্তার কাজ ইঞ্জিনিয়ার বুঝে নিয়েছেন। এখন আর কিছুই করার নেই। আর পিচ জমাট বাঁধতে সময় লাগে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছি। একটু সময় দিলে পিচ জমে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page