October 2, 2026, 3:59 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কাউন্টার ভাংচুর মামলায় মহেশপুরের সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক পৌর কাউন্সিলারসহ ৩ জনকে হয়রানীমূলক আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য  প্রভাষক এম এ আসাদ, মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন ও উপজেলা মৎস্যলীগের সদস্য সচিব আব্দুল আজিজকে হয়রানীমূলকভাবে  আটক করেছে।
গত ১ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে পুলিশ মহেশপুরের কদমতলা গ্রামের ডাঃ আতাউর রহমানের ছেলে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ (৪৪), মহেশপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোপালপুর গ্রামের মমতাজ আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও পাতিবিলা গ্রামের আবু তালেবের ছেলে উপজেলা মৎস্যলীগের সদস্য সচিব আব্দুল আজিজ (৪২) কে আটক করে।
তাদেরকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কাউন্টার ভাংচুর মামলায় আটক করা হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু আজিফ।

উল্লেখিত আটককৃত ব্যাক্তিরা কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কাউন্টার ভাংচুর মামলায় জড়িত না থাকলেও এবং তাদের নাম এজহারে উল্লেখ না থাকলেও শুধুমাত্র রাজনৈতিক কারেণে তাদেরকে হয়রানীমূলকভাবে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page