March 17, 2026, 11:41 am
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ প্রসেসিং মেশিন বিস্ফোরণে ২জন নিহত

এম এ কবীর, ঝিনাইদাহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে একটি কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতারা হলেন কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের সিংগা গ্রামের মিল্টন (২০) ও একই গ্রামের রামপ্রসাদ (২৭)। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তবে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, কোট চাঁদপুর মেইন বাস স্ট্যান্ড সংলগ্ন মিজানের কাঠগোলায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ প্রসেসিং করা অবস্থায় বিকট শব্দে মেশিনের ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিলটন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর ছিহ্ন ভিন্ন হয়ে যায়। এ সময় আহত কোটচাঁদপুরের পাল্লা গ্রামের অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বার ঘটনা নিশ্চিত করে জানান নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page