September 17, 2026, 5:03 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার তালসার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- ওই এলাকার ইসাহাক আলী পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯), ইসাহাক আলীর ৯ মাস বয়সী নাতি খালিদ ও ভাই খোকন পাঠানের মেয়ে মারিয়া (১১)। এর মধ্যে বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুই জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ইসাহাক আলী পাঠান জানান, শনিবার রাত ১০টার দিকে তার বাড়ির ছাদে শব্দ শুনতে পান। পরে অনেক খোঁজাখুজির পর তখন কিছু পাননি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই সাথে রাতে তারা বোমা হামলা ঘটিয়েছে বলে স্বীকার করে।

এদিকে এ ঘটনার পর রোববার সন্ধ্যায় শিশু বন্ধন, খালিদ ও জুথি বাড়ির উঠানে খেলতে যায়। সে সময় কালো টেপ মোড়ানো বল আকৃতির একটি বস্তু দেখে খেলতে গিয়ে ছুড়ে মারে বন্ধন। এতে বোমাটি বিস্ফোরণ হলে বন্ধনসহ ৩ জন আহত হয়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, বিষয়টি তেমন গুরুতর না। পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে একটি শিশু সামান্য আহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page