April 10, 2026, 9:54 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাদপুরে চা দোকানির ঝাড়ুর আঘাতে প্রাণ গেলো আরজানের

স্টাফ রিপোর্টার  : ঝিনাইদহের কোটচাদপুরে বাকিতে চা পান করাকে কেন্দ্র করে দোকানির ঝাড়ুর আঘাতে আরজান মন্ডল (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার টেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজান পার্শ্ববর্তী রুদ্রপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকের বাজারের আবু তালেবের দোকান থেকে বৃহস্পতিবার (২২ জুন) বাকিতে চা পান করেন আরজান। শুক্রবার সকালে আবার বাকিতে চা নিতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ধাক্কাধাক্কির একপর্যায়ে দোকানি আবু তালেব তাকে ঝাড়ু দিয়ে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান আরজান। তখন বাজারের অন্যরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানি দোকান পরিষ্কার করার ঝাড়ু দিয়ে আরজান মন্ডলকে আঘাত করেন। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিরিন সুলতানা বলেন, মারামারির ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page