September 18, 2026, 12:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের প্রথম এমবিবিএস ডাক্তার আজিজুর রহমান আর নেই

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের প্রথম এমবিবিএস ডাক্তার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও প্রবীন চিকিৎসক শনিবার (৪ মে) সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের মডার্ণমোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে মরহুমের মৃতদেহ চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, ১৯৩৯ সালে ডাঃ আজিজুর রহমান চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম খোরশেদ আলী বিশ^াস। তিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।

পড়ালেখা শেষ করে ডাঃ আজিজুর রহমান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। সরকারী চাকরীর লোভনীয় অফার তিনি না নিয়ে ঝিনাইদহ শহরে হতদরিদ্র রোগীকে সেবা দিতেন। ডাঃ আজিজুর রহমান ডাক্তারদের সংগঠন বিএমএ ও ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রায় ৩৫ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। এদিকে ডাঃ আজিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিএমএ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page