April 4, 2026, 11:02 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ছিনতাই চক্রের দুই সদস্যকে গোয়ালন্দ ঘাট থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬

এম এ কবীর, ঝিনাইদহ :  সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ঝিনাইদহ। রবিবার গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে রিয়ন এবং পুরন্দরপুর গ্রামের নজরুল শেখের ছেলে জনি শেখ।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকার আজমেরী হোটেলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, র‍্যাব-৬ দুজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এনএন তেল পাম্পের কাছে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কে উপর সংঘবদ্ধ চক্রটি এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page