October 18, 2026, 1:20 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ধানক্ষেতের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে সন্দেহ হয় এক পথচারীর। পরে বিষয়টি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে নতুন কাপড় পরিয়ে প্রাথমিকভাবে পরিচর্যা করেন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উদ্ধারকালে শিশুটির শরীরে রক্তের চিহ্ন ছিল। হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করেন।

চিকিৎসকদের ধারণা, জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই শিশুটিকে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছিল।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন এবং তার চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। কর্তৃপক্ষ তার ভবিষ্যৎ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page