October 3, 2026, 10:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড অবশেষে বাতিল ; দিশেহারা প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে সুবিধা নেওয়াসহ বিভিন্ন কারণে ১৯ এপিল শুক্রবারের নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারনে ও প্রধান শিক্ষক শিক্ষকের খামখিয়ালিপনার কারণেই ১৯ এপিল শুক্রবারের নিয়োগ বোর্ডটি বাতিল করা হয়েছে।

এদিকে নিয়োগ বোর্ড বাতিল হওয়ার কারনে জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান দিশেহারা হয়ে পড়েছে। একদিকে প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়া নামে হাতিয়ে নেওয়া লেনদেনের কোন হদিস নেই।

পরিছন্নতা কর্মী পদে আবেদন কারী গোপালপুর গ্রামের আলমগীর হোসেন জানান, আমাকে বিদ্যালয়ের পরিছন্নতা কর্মী পদে নিয়োগ দেবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান আমার কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নিয়েছে প্রায় দেড় বছর পূর্বে। তিনি আরো জানান, এর আগেও আরো একটি নিয়োগ বোর্ড বাতিল হয়েছে। আবার শুক্রবারের নিয়োগ বোর্ডও বাতিল হয়ে গেলো। তাহলে আমাদের উপায় কি এখন।

নিয়োগ বন্ধের বিষয়ে জিএইচজিপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, ১৯ এপিল শুক্রবার নিয়োগ বোর্ড বসার কথা থাকলেও কি কারণে নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে তা শিক্ষা অফিস আমাকে এখনও জানাইনি। শুধু বোর্ড বসবেনা বোর্ড বাতিল করা হয়েছে এটাই জানিয়েছে অফিস থেকে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুল ইসলাম জানান, ১৯ এপিল শুক্রবার নিয়োগ বোর্ড হওয়ার কথা থাকলেও এমপি সাহেব নিয়োগ বোর্ডটি বাতিল করে দিয়েছেন। কিন্তু কি কারণে এমপি সাহেব নিয়োগ বোর্ড বাতিল করেছেন তা তিনি বলেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। পরর্বতিতে কবে হবে বলা যাচ্ছেনা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page