October 3, 2026, 9:26 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের গোকুলনগর বীজ উৎপাদন খামারের গাছ আত্মসাতের দায়ে উপ-পরিচালক সঞ্চয় দেবনাথ সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার : সরকারি গাছ কেটে আত্মসাতের দায়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগরের আওতাধীন গোকুলনগর বীজ উৎপাদন খামারের (বিএডিসি) উপ-পরিচালক সঞ্জয় দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার মহেশপুরের দত্তনগর। বৃহত্তর এই খামার পাঁচটি ভাগে বিভক্ত। যার একটি গোকুলনগর বীজ উৎপাদন খামার। খামারে গত প্রায় ৩ মাস আগে উপ-পরিচালক সঞ্জয় দেবনাথ খামারে যোগদানের পর থেকেই হয়ে যান বেপরোয়া। সরকারি সম্পদ আত্মসাতের প্রথম নজর পড়ে পুকুর পাড়ের গাছের উপর। পুকুর ইজারাদারের সাথে যোগসাজসে পুকুর খনন করার সুযোগ করে দেন। তার নিয়ন্ত্রণাধীন গোকুলনগর খামারে ইজারাদার কতৃক পুকুর খনন, গাছ কর্তন ও পরিবহন করে খামারের বাহিরে নিয়ে গিয়ে গাছ বিক্রয় করা হলেও তা প্রতিরোধে তিনি কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ইজারাদারের সাথে তার যোগ সাজস রয়েছে মর্মে প্রতিয়মান হয় এবং  বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমানিত হয়েছে। তার এমন আচারণ বিএডিসি’র কর্মচারী চাকুরী প্রবিধান মালা ১৯৯০ এর প্রবিধি নম্বর ৩৯ (ক) ও (খ) মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা অসদাচরণ ও সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করার শামিল যা শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় বিএডিসি কর্মচারী চাকুরী প্রবিধান মালা ১৯৯০ এর প্রবিধি নম্বর ৪৫ (১) অনুযায়ী তাকে সংস্থার চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মহেশপুর দত্তনগর কৃষি ফার্মের আওতাধীন গোকুলনগর ফার্মের উপ-পরিচালক সঞ্জয় দেবনাথের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নজরে আসে উর্দ্ধতন কতৃপক্ষের। ২ ও ৩ আগষ্ট  দুই সদস্য বিশিষ্ট (একজন যুগ্নপরিচালক ও একজন উপ-পরিচালক) তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক দোষী সাবস্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page