August 17, 2026, 2:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়ীয়ায় ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগী নারীদের বস্তা ধরে টানা টানি কারী রনির বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ভিজিএফের চাল কম দেওয়ার মিথ্যা অভিযোগ তুলে উপকার ভোগীদের হয়রানি করার সময় এলাকাবাসী রনি নামের এক ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মীকে লাঞ্চিত করেন। এ সময় স্থানীয় উপকার ভোগী নারী-পুরুষেরা ফুসে উঠলে ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মী রনি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ ঘটনাটি ঘটেছে গত ৯ এপ্রিল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পাশে।
গত ১৪ এপ্রিল রোববার বিকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ভিজিএফের চাল পাওয়া কয়েকশত উপকার ভোগীরা বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্তরে ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগীরা তাদের হয়রানি করার কারনে এক মানববন্ধন করেন। মানববন্ধনে ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগীরা তাদের হয়রানি করার কারনে ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মী রনি ও তার পৃষ্ট পোশকের বিচার দাবি করেন।
মানববন্ধনে আসা বাঁশবাড়ীয়া গ্রামের জাহিদা বেগম ও ইশারুন নেছা জানান, আমরা অসহায় মানুষ। আমরা যখন ভিজিএফের ১০ কেজি করে দেওয়া চাল নিয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে বাড়ীর দিকে চলে যাচ্ছি তখন রনি নামের এক যুবক আমাদের চাউলের বস্তা ধরে টানা টানি শুরু করে। এ সময় এলাকার কয়েকজন তাকে টেনে হেচড়ে নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) নাসির উদ্দীন, আজিজুর রহমান, শহীদুল ইসলাম জানান, আমরা কোন ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগীদের চাউল কম দেয়নি। অথচ রনি নামের একজন উপকার ভোগী নারীদের চাউলের বস্তা নিয়ে টানা টানি করার সময় পরিষদের বাইরে কয়েকজন তাকে রাঞ্চিত করেছে বলে শুনেছি। উপকার ভোগী নারীদের টানা হেচড়া করার কারনে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্তরে রনির বিচার দাবি করে মানববন্ধর করেছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগী অসহায় নারীরা যখন চাউল নিয়ে যায় রাস্তার মধ্যে রনি তাদের চাউলের বস্তা নিয়ে টানাটানি করার সময় এলাকার কিছু মানুষ তাকে টানা হেচড়া করেছে বলে আমি শুনেছি। নারীদের চাউলের বস্তা ধরে টানা টানির কারনে এলাকার নারী-পুরুষেরা আজ আমার ইউনিয়ন পরিষদ চত্তরে রনির বিচার দাবি করে মানববন্ধন করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page