October 10, 2026, 10:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে ইসরাফিল (২৫) নামে এক কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

গত ১৮ অক্টোবর শুক্রবার রাতে মুছা নামে এক ব্যক্তি ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর গ্রামের একটি জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহত ইসরাফিল বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে।
আজ ১৯ অক্টোবর শনিবার বিকালে পুলিশ নিহতে’র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি মেম্বর ওবাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুপাতো ভাই মুছা ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতর প্রতিবেশি দাউদ হোসেন জানান, রাস্তা নিয়ে তার ফুপাতো ভাইদের সঙ্গে দ্বন্দ ছিল। এ কারণে এই হত্যাকন্ড ঘটতে পারে। নিহতর স্ত্রী চম্পা খাতুন জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনার সঙ্গে আব্দুল হামিদ, মুছা, কামাল ও আল আমিন জড়িত বলেও চম্পা খাতুন অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে আঘাতের সাধারণ চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হতে পারে এমন প্রশ্ন ওঠায় মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করতে ঝিনাইদহে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেওয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page