February 27, 2026, 1:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের মদনপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় শনিবার রাত ১০টার দিকে উপজেলার মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ^াসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। ঘটনার পর থেকেই তার চাচাতো ভাই সুমন আলী পলাতক রয়েছে।

প্রতিবেশিরা জানান, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা করে কথা বলতো সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাকবিতন্ডা লেগেই থাকতো। শনিবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশের বুকের বামপাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই সুমন আলী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page