November 21, 2026, 2:47 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজীর মৃত্যু ; গার্ড অব অনার ও জানাযা শেষে দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজী গত ২৩ মার্চ শনিবার সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেঝেন।

২৩ মার্চ শনিবার বিকালে আব্দুল মালেক গাজীর কফিন মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন চত্বরে গার্ডঅব অনার, পুস্পমাল্য অর্পন ও পরে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাযা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নিজ গ্রাম পান্তাপাড়া স্কুল মাঠে ২য় জানাযা শেষে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কামালুজ্জামান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আউয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বাপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page