September 8, 2026, 1:33 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সাতপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতর রাস্তা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ 

মোঃ শহিদুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সাতপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা জোর পুর্বক দখল করে বসত ঘর  নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুনের বিরুদ্ধে।

স্বরজমিনে খোঁজ নিয়ে জানা যায় উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সাতপাড়া গ্রামে ১৯৮৮ সালে স্থাপিত হয় সাতপাড়া মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে যাওতায়াতের একটি মাত্র রাস্তা যে রাস্তাটি জেলা পরিষদের অর্থায়নে কিছুদিন আগে ইটের সলিং করা হয়।

সেই রাস্তাটি ১লা নভেম্বর বিদ্যালয়ের পার্শ্ববর্তী বসবাসকারী আম্বিয়া খাতুন গং এর নেতৃত্বে রাস্তাটি জোরপূর্বক দখল করে তারা বসত ঘর নির্মাণ করছে বলে অভিযোগ তোলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তিনি আরো জানান জোরপূর্বক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণে বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী অভিযোগ করেন বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় বিভিন্ন সময় আম্বিয়া খাতুন বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখে যার কারনে আমাদের যাতায়াতে খুব সমস্যা হয়, আমরা আজ বিদ্যালয়ে আসার সময় দেখি হঠাৎ করে আমাদের বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়ে কংক্লিট ঢালাই দিয় বাড়িঘর নির্মাণ করছে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ- মিজানুর রহমান বাদী হয়ে মহেশপুর সহকারী কমিশনার ভূমি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page