April 12, 2026, 12:26 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সাবেক এমপি চঞ্চলসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চলসহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মহেশপুর আমলী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মহেশপুর উপজেলার সলেমানপুর মৎসজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হক। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে উপজেলার সলেমানপুর বাওড় ইজারা পায় সলেমানপুর মৎস্যজীবী সমিতি। ইজারার পর ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল মৎস্যজীবীদের কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে বাওড়ে যেতে দেননি তাদের। উপায় না পেয়ে কয়েক দফায় মাছ, নৌকা, জাল লুট করে নিয়ে যান তারা। প্রভাবশালী হওয়ায় এত দিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে  সাহস পাননি ভুক্তভোগীরা।

মামলার অন্যান্য আসামীরা হলেন মহেশপুরের নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের পল্লাদ হালদার, দিপক হালদার, বাঘাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম স্বপন, ইউনুছ শেখ, কাঞ্চানপুর গ্রামের ছরোয়ার শেখ, নেপা গ্রামের সন্টু মন্ডল, বল্বব, মন্টু, নেপার ঘোষপুর গ্রামের বছির, সলেমানপুর গ্রামের রেজাউল, লক্ষন হালদার, জিয়ারত মন্ডল, মাবুদ মন্ডল, ভাদু হালদার, ঝন্টু হালদার, শরজিৎ হালদার, কানাই হালদার ও ইকরামুল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page