October 17, 2026, 7:39 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলো আফগানিস্তান। দেশটির সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আফগান এই কর্মকর্তা বলেছেন, যদিও পাকিস্তানি বাহিনী বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে তবে আফগানিস্তানের এমনটি করার কোনো ইচ্ছা নাই বরং পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে।

পাকিস্তান দাবি করেছে, তারা টিটিপির আস্তানায় হামলা করেছে তবে দেখা গেছে হামলায় শিশু ও নারীরা শহীদ হয়েছেন, বলেন জাবিউল্লাহ। শহীদ হওয়া শিশুরা তাহলে কি টিটিপি’র সদস্য, প্রশ্ন করেন আফগানিস্তানের এই কর্মকর্তা।

জাবিউল্লাহ বলেন, টিটিপি’কে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে তবে তারা নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

সাক্ষাৎকাতে আফগান এই নেতা বলেন, অসুস্থ কোনো ব্যক্তিও ডুরান্ড লাইন অতিক্রম করতে পারে না তাহলে টিটিপি’র সদস্যরা কীভাবে এই সীমান্ত অতিক্রম করবে?

এ ছাড়া পাকিস্তানে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাহীনতার ইস্যুতে আফগানিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন জাবিউল্লাহ। এটি পাকিস্তানের নিজস্ব সমস্যা, বলেন তিনি।

জাবিউল্লাহ বলেছেন, প্রথমত আমরা এমন অবৈধ পদক্ষেপের জবাব দেবো। দ্বিতীয়ত, আমরা আমাদের নিরাপত্তা জোরদার করবো। তৃতীয়ত, আমরা ষড়যন্ত্রের পরিকল্পনা নস্যাৎ করে দেবো।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় টিটিপি’র অন্তত ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তান।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page