September 28, 2026, 8:09 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আগুনে ৪ পরিবারের ৭টি ঘর ভষ্মিভূত ; পৌর প্রশাসনের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে সোমবার রাতে ভয়াবহ আগুনে ৪টি পরিবারের ৭টি ঘর একেবারেই ভষ্মিভূত হয়েছে। আগুনের হাত থেকে গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রতিবেশীরা জানান, তারাবি নামাজের সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। যার কারনে গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোন কিছুই আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

নওদাগ্রামের বাড়ীর মালিক শরিফ মিয়া, ইবাদত মন্ডল, মঙ্গল মন্ডল, মিয়া খাতুন ও আশিক মন্ডলের পুড়ে যাওয়া বাড়ী রাতেই দেখতে যান মহেশপুর পৌর  প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার ইয়াসমিন মনিরা । তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনার পাশাপাশি তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

১৮ মার্চ মঙ্গলবার বিকালে মহেশপুর পৌরসভা চত্বরে আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের সদস্যরা যাতে বসবাস করতে পারে তার জন্য ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেনপৌর  প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার ইয়াসমিন মনিরা।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা , মহেশপুর পৌরসভার নির্বাহি প্রকোশলী সোহেল রানা, হিসাব রক্ষক আতিয়ার রহমান, ৩নং ওয়ার্ডের যাচাইকারী মাসুদ রানা প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page