April 11, 2026, 2:54 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ইউপি সদস্যের মৃত মায়ের নামে আসছে বিধবা ভাতার টাকা

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে মৃত্যু বরণ করার পরেও  বিধবা ভাতার টাকা পান জায়দা খাতুন নামের এক মহিলা। উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজাহান আলীর মাতা তিন বছর আগে মৃত্যু বরণ করেন। মৃত্যু বরণ করলেও তার নামে বিধবা ভাতার কার্ডটি চালু রয়েছে।  ইউপি সদস্য ইচ্ছাকৃত ভাবে মৃত মায়ের নামের কার্ডটি বালিত করেননি বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ইউপি সদস্য শাহাজানের মাতা জায়দা খাতুন মৃত্যু বরণ করেন। কিন্তু কার্ডটি বাতিল না হওয়াই দুই বছরে সাত কিস্তিতে ১ হাজার ৫১০ টাকা হারে এসেছে ইউপি সদস্যের ভাই রাজামুল হোসেনের মোবাইল নম্বরে। এদিকে ইউপি সদস্য শাহাজাহান আলী কিছুই জানেনা বলে নিজের দোষ এড়ানোর চেষ্ঠা করেছেন।
ইউপি সদস্য শাহাজাহান আলী জানান, আমার মা মারা যাওয়ার আগে ছোট ভাইয়ের কাছে ছিলো। ছোট ভাই হয়ত মায়ের নামে বিধবা ভাতার কার্ড করিয়েছে। তবে মা বেঁচে থাকা কালীন ওই টাকা পাননি। এই কার্ডের ব্যাপারে আমার কিছুই জানা নেই।
উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রতিনিয়ত এসব ব্যাপারে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তাগিদ দেওয়া হচ্ছে। তবে কিছু অস্বচ্ছ ইউপি সদস্যের কর্মকান্ডে এমন ঘটনা ঘটছে। ওই ইউপি সদস্যের মায়ের নামের কার্ডটি বাতিল করে নতুন আরেক জনের নামে করে দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page