October 29, 2026, 3:43 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ঈদ উপহারের শাড়ী-লুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করলেন এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি, থ্রী পিচ ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে মহেশপুরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত বস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, সাধারণ সম্পাদ শেখ এমদাদুল হক বুলু, সাবেক জেলা পরিষদ সদস্য প্রভাষক এমএ আসাদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী, যাদবপুর ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page