October 4, 2026, 7:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে আব্দুল মকিম (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ৮ দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসার আবাসন এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মকিম একই এলাকার বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর ছেলে।
নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, দুই বছরের তাদের একটি ছেলে সন্তান আছে। ভ্যান চালক আব্দুল মকিম সংসার চালাতে এনজিও ও নানাজনের কাছ থেকে ঋণ করেন । ভ্যান চালিয়ে ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে। এতে করে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয় অশান্তি। অভিমান করে স্ত্রী লিমা খাতুন শিশু সন্তানকে নিকে বাপের বাড়ি চলে যায় কয়েক দিন পুর্বে। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মকিম। পরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মকিম বিভিন্ন এনজিও ও পরিচিত জনদের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিষোধ করতে না পারার লজ্জায় ও চিন্তায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে পরিবারের কাছে লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।



Our Like Page