April 10, 2026, 5:07 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ৩ হাজার ২৫০ কৃষকের মাঝে সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ -২ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শরীফ শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা ও উপজেলা মৎস্য অফিসার।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ২ হাজার  ৬শত জন চাষীর মাঝে বিনামূল্যের ৫ কেজি করে মাসকলাইয়ের বীজ, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

এছাড়াও ৬শত ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেয়াজের বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page