October 8, 2026, 1:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে খেলার মাঠে বজ্রপাত ; ৬ খেলোয়াড় আহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল খেলা চলা অবস্থায় বজ্রপাতে ৬ জন ফুটবল খেলোয়াড় গুরুতর ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ জুলাই শুক্রবার বিকালে উপজেলার সীমান্তবর্তী গুড়দাহ ফুটবল মাঠে।

খেলোয়াররা জানান, শুক্রবার বিকালে উপজেলার গুড়দাহ মাঠে আন্তঃ ইউনিয়ন পর্যায়ে বাশঁবাড়ীয়া ও পান্তাপাড়া ইউনিয়নের মধ্যে খেলা শুরু হয়। এ এসময় আকাশে ঘন মেঘ জমে। এরপর শুরু হয় বৃষ্টিপাত। ফুটবল খেলা চলা অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে এবং ৬ জন খেলোয়াড় আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে বাশঁবাড়ীয়া ইউনিয়ন টিমের সাদ্দাম হোসেন ও পান্তা ইউনিয়ন টিমের ইমন হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী  অফিসার নয়ন কুমার রাজবংশী।

 

 

 

 



Our Like Page