October 29, 2026, 5:13 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের শষ্ঠীতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম ওই গ্রামের গোলাম রহমানের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, সোমবার রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শহিদুল ইসলাম। সকালে পরিবারের লোকজন শহিদুলের কোন সাড়া শব্দ না পেয়ে একটি শিশুকে জানাল দিয়ে তার ঘরে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যার বিষয়টি জানতে পারে।

খবর পেয়ে মহেশপুর থানার এসআই রফিক ঘটনাস্থলে যেয়ে লাশের শ্রোতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা নিচ্ছিত করে বলেন মৃত শহিদুল ইসলামের চাচা হাবিবুল্লাহ বাদী হয়ে মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page