September 7, 2026, 4:24 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে চেয়ারম্যানের যোগসাজসে রাস্তার দুই ধারের গাছ কেটে সাবাড়

স্টাফ রিপোর্টার : টেন্ডার ছাড়াই ঝিনাইদহের মহেশপুরে রাস্তার দুই ধারের মেহগনি ও লম্বু গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়া নবীর যোগসাজসে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান পাকরাইল ও জিন্নাহনগর রাস্তার দু’ধারের একাধিক গাছ কেঁটে বিক্রি করেছেন । তাদের বিরুদ্ধে প্রায় ৪০ থেকে ৪৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। আরো অর্ধশত গাছ কাটার পায়তারা করছেন তারা।

বিভিন্ন সুত্রে জানা গেছে ফসলি জমির ক্ষতি হচ্ছে ও পুনরায় গাছ লাগানোর কথা বলে কিছু দিন ধরে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান রাস্তার দু’ধারের প্রায় ৪০-৪৫ টি গাছ কেটে বিক্রি করেছেন। তিন দিন আগে গাছ কাটতে গেলে ইউনিয়ন(ভূমি) সহকারী কর্মকর্তা বাধা দেওয়ায় ওই দিন তারা গাছ কাটতে না পারায় শনিবার (৩ ফেব্রায়ারী) সকালে ও বিকালে আবারো তিনটি গাছ কেঁটে বিক্রি করে দিয়েছেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সুযোগ পেলেই সন্ধি সমাজ কল্যাণ সংস্থার দোহাই দিয়ে রাস্তার দু’ধারের গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন তারা । এতে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতা রয়েছে। শুধু পাকরাইল ও জিন্নানগর রাস্তার গাছ না, আশপাশের আরও কয়েকটি রাস্তার গাছও এভাবে কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন তারা। গাছ কাটার বিষয়ে জানালে কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।
কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী জানান, কিছু গাছ কাটার জন্য জান্নাতের কাছে অনুমোদন দেওয়া আছে। সেই গাছগুলোই তিনি কাটছেন। জান্নাতের কাছে কাগজ দেখলেই সব জানা যাবে।
সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান বলেন, ২০০৭ সালে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে ৬ হাজার গাছ লাগিয়ে ছিলাম। সেই গাছ গুলোর মধ্যে ১৫০ টির মত গাছ বর্তমানে জীবিত রয়েছে। বন বিভাগ ও নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ১৫ টির মত গাছ কেটেছি। বাকি গাছগুলো কাটার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে তিনি গাছ কাটার অনুমতির কোন কাগজপত্র দেখাতে পারেনি।

বন বিভাগের  শফিকুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ বলেন, নিয়ম না মেনে টেন্ডার ছাড়া গাছ কাটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page