September 7, 2026, 1:50 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জমি দখল করতে না পেরে গভির রাতে বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অজু হাতে জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে বসত ঘরটি গভির রাতে পুড়িয়ে দিয়েছে জমি দখলের চেষ্টাকারী দুর্বৃত্তরা। বসত ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজসহ ঘরের আসবাবপত্র কোন কিছুই রক্ষা করা যায়নি।

এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কুলতলা গ্রামে। এ ঘটনায় আদালতে ঘর পুড়ানোর মামলা করলে এবার অসহায় পরিবারটিকে মামলা তুলে দিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে জানান অসহায় পরিবারের সদস্যরা।

মামলার বাদি কুলতলা গ্রামের ছরোয়ার হোসেন জানান, আমার দখল কৃত সরকারী জমিটি একই গ্রামের সফর আলী,দুলাল রফিকুলসহ কয়েকজন র্দীঘ দিন ধরে দখলে নেওয়া জন্য চেষ্টা করে আসছিলো। কিন্তু জমির উপর আমার বসত ঘর থাকায় তারা জমিটি দখল করতে না পেরে তারা আমার বসত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এঘটনায় রোববার (২৪ মার্চ) আদালতে সফর আলী, দুলাল, রফিকুল, কুরবান আলী, আবুল কাশেম, ইয়ার আলী, আসাদকে আসামী করে একটি মামলা দায়ের করেন ছরোয়ার হোসেন।

মামলার এজাহারে ছরোয়ার হোসেন দাবি করেছেন, আমার বসত ঘরে টিভি,ফ্রিজ, ২টি বাইসাইকেল,১টি ছাগল, ২০মন পেয়াজ,আলুসহ ঘরের মধ্যে থাকা কোন আসবাবপত্র রক্ষা করা যায়নি।

মামলার আসামী সফর আলী ও দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করওে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page