April 6, 2026, 1:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাকপ্রতিবন্ধী নারীর শাশুড়ী বাদী হয়ে মহেশপুর থানায় একাটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানাযায়, স্বামী স্ত্রী দুজনেই বাকপ্রতিবন্ধী ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। পূজার সময় তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে ভিক্ষার উদ্দেশ্যে আসেন। প্রতিদিন ভিক্ষা শেষে স্বামী-স্ত্রী যেকোনো স্থানে রাত যাপন করতেন। ঘটনার দিন তারা মহেশপুরের বাথানগাছি মির্জাপুর এলাকায় অবস্থানকালে বাথানগাছি গ্রামের অহিদুলের ছেলে তরিকুল তাদেরকে কিছু খাবার-দাবার কিনে দেয় এবং পরে টাকার প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী নারীকে সেগুন বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানায়। শুক্রবার (১০অক্টোবর) বিকেলে মির্জাপুর বাজারে ভিকটিমের স্বামীর সঙ্গে তরিকুলের দেখা হলে জানতে চাইলে তরিকুল রাগাঙ্গিত হয়ে তাকে মারধর করে। মোবাইল ফোনে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধীর শাশুরী বাদি হয়ে মহেশপুর থানায় তরিকুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বাদী বাকপ্রতিবন্ধীর শাশুরী বলেন, আমার ছেলে ও বৌ দুজনেই বাকপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। আমার বৌমার সাথে যে ঘটনা ঘটেছে এবং ছেলেকে মারধর করেছে আমি তার সুষ্ঠ বিচার চাই।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলা রজু হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণসহ আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page