April 10, 2026, 8:35 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ষাটনলপাড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। রাফেজা খাতুন (৫৬) নামের ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফেজা খাতুন পার্শ্ববর্তী বাগদিয়ারআইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।

মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। এসময় বালুবোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় পেছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এবিষয়ে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page