October 2, 2026, 9:31 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দখলকৃত খাল পুনরুদ্ধার ও খননের দাবীতে কৃষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে দখল হওয়া খাল পুনরুদ্ধার করে খননের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া গ্রামের মাঠে এ কর্মসূচীর আয়োজন করে দুর্গাপুর বেগমপুরের কৃষক, মৎস্যজীবী ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দুর্গাপুর-বেগমপুরসহ আশপাশের ৫ টি গ্রামের কয়েক’শ মানুষ অংশ নেয়।
কর্মসূচীতে স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন, সাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, লাল মোহাম্মদ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের মাঠের পদ্মবিল খালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল দখল করে আছে। দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ থাকায় ফসল আবাদে সমস্যার সম্মুখিন হচ্ছে তারা। তাই দ্রুত দখল হওয়া খাল উদ্ধার করে পুন খননের দাবী জানান তারা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page