October 6, 2026, 2:31 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ; আহত- ২

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেছুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে অপর মোটরসাইকেল চালক রিফাত রহমান (১৭) ও পিছনে বসে থাকা হ্নদয় হোসেন (১৫)। এ ঘটনাটি ঘটেছে আজ ১০ ডিসেম্বর বোরবার ১১টার দিকে মহেশপুর চোগাছা সড়কের মহেশপুরের হামিদপুরের ইন্দারাপাড় নামক স্থানে।
এলাকাবাসী জানান, নিহত মকলেছুর রহমান মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের আনছার আলী ছেলে। আহত অপর মোটরসাইকেল চালক গোপালপুর গ্রামের ইদবার আলীর ছেলে রিফাত ও পিছনে বসে থাকা শ্রীরামপুর গ্রামের হৃদয়।
নিহত মকলেছুর রহমানের পারিবারিক সুত্রে জানাগেছে, মকলেছুর মহেশপুর থেকে বাড়ি যাওয়ার পথে ইন্দারাপাড় নামক স্থানে পৌছালে বেপরোয়া গতিতে আশা মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়। সংর্ঘষে মকলেছুর রহমান গুরুতর ভাবে আহত হয়। এসময় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারকরে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে।



Our Like Page