October 2, 2026, 1:14 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দেড় শতাধিক পরিবারের মাঝে হুইল চেয়ার-সেলাই মেশিন-খাদ্য সামগ্রী বিতারণ

স্টাফ রিপোর্টার : তুরস্ক স্কলার, শিক্ষাবিদ, আন্তজার্তিক সম্পর্ক ও মানবাধিকার গবেষক আল আমিন ইমনের উদ্যোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন গ্রামের অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি উন্নত মানের হুইল চেয়ার, নারী কর্মস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ৭০টি সেলাইমেশিন ও দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও নগদ ৭ লক্ষ টাকা বিতারণ করা হয়েছে।
আজ ১৯ অক্টোবর শনিবার সকালে ফতেপুর ইউনিয়নের ছামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরস্কের বিশিষ্ট শিল্পপতি তাহসিন এজাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, মানবাধিকার গবেষক আল আমিন ঈমন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সাংবাদিক সরোয়ার হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তুরষ্কের প্রেসিডেন্ট রেজেপ তয়ব এরদোয়নের পক্ষ থেকে সালাম ও ভালোবাসা জানান, তিনি বলেন আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য । মুসলমান-মুসলমান একে অপরের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদের সময় দূরে চলে না যায়। তিনি ফিলিস্তিন মজলুম ভাইবোনদের অত্যচার করা হচ্ছে বলে বক্তব্য দিতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । এবং বলেন মজলুমদের পক্ষে দুনিয়ার একমাত্র ব্যাক্তি কথা বলছেন সেটি হলো তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তয়ব এরদোয়ান । মুসলমান যদি মারামারি নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের উন্নতি হবে না। তিনি এইদেশের মানুষ কে খুব ভালো বাসেন সেই জন্য বারবার তিনি এ এলাকায় আসতে চান । এ সময় এলাকার মানুষ তাকে ও তুরস্কের প্রেসিডেন্ট কে ভালোবাসেন বলে হাত উচু করে সালাম জানান।

উল্লেখ্য, আল-আমিন ইমন তুরস্ক সরকারের পক্ষ থেকে তুরস্কে উচ্চ শিক্ষারত তুরস্কের ইতিহাসে প্রথম কোন বিদেশি হিসাবে জতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে তুরস্কের ইয়ুথ আ্যম্বাসেডর হিসাবে প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখার সুযোগ লাভ করে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page