April 6, 2026, 6:03 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের হাট খালিশপুর গ্রামে ধানের র্শীষের পক্ষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহেশপুরের হাট খালিশপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল গফুরের বাড়ীতে।

মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক রুপা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ-৩ আসনের ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়ীতে যান। এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অপমান জনক ভাষায় কথা বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় রুপা খাতুনের সাথে ছিলেন এস বি কে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার, সাহিদা খাতুন ও যমুনা খাতুন।

অপর দিকে এ অভিযোগ অস্বীকার করে জামায়াত ইসলামের নারী কর্মী রোকেয়া খাতুন বলেন, তিনি কাউকে চড় মারেননি। মোবাইলে ভিডিও করার সময় ধস্তাধস্তিতে তার হাতে আঘাত লেগে মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। বিষয়টি ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহেশপুর থানার এস আই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page