October 30, 2026, 5:22 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে প্রতিবন্ধী চাচাকে বটনে দিয়ে হত্যা, ভাতিজা রাজু আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে প্রতিবন্ধী চাচা শাহা আলম (৪৫) কে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা রাজু আহাম্মেদ। পুলিশ হত্যাকারী ভাতিজা রাজু আহাম্মেদ (২৪) কে আটক করেছে।
গত ২২ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামে উক্ত হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানান, প্রায় দিনই উল্লেখিত বেড়েরমাঠ গ্রামের লালন হোসেনের ছেলে রাজু গ্রামের মানুষের সাথে ঝগড়া ও মারামারি করে আসছিল। এ নিয়ে তার চাচা প্রতিবন্ধী শাহা আলম রাজুকে ভালো হয়ে চলার কথা বলায় রাজু ঘাসকাটার বটনে দিয়ে তার চাচার মাথায় আঘাত করলে চাচা শাহা আলতকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শাহা আলমের হত্যাকারী রাজুকে আটক করা হয়েছে। শাহা আলমের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এঘটনা মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page