April 6, 2026, 7:12 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাড়ছে চুরির আতঙ্ক ; বাদ যাচ্ছে না চায়ের দোকানও

Oplus_131072

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সম্প্রতি মহেশপুর উপজেলার ট্রাফিক মোড় এলাকায় অবস্থিত ‘ছোট খোকার চায়ের দোকান’-এ দিন-দুপুরে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ১৫ হাজার টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় নতুন করে নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দোকানপাটে ধারাবাহিকভাবে চুরির খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যবসায়ীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এবং রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেও অনেকে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত পুলিশি টহল জোরদার করা এবং সক্রিয় চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page