November 21, 2026, 2:59 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাড়ী থেকে তুলে নিয়ে পেটানো হল বীর মুক্তিযোদ্ধাকে

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে (৮০) পুর্ব শত্রুতার জের ধরে বাড়ী তুলে বেধরক ভাবে পেটানো হয়েছে। এলাকাবাসী গুরুতর অবস্থায় বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মহেশপুর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার জের ধরে মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের জনি আহাম্মেদ, নাহিদ হোসেন সাগর, ইনামুল ইসলাম, জীবন ইসলাম, যাদবপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের শহিদুল ইসলাম, আনছার মোড় এলাকার ইছা, পশ্চিমপাড়ার শাহাজান আলী, বেতবাড়ীয়া গ্রামের নজুসহ অজ্ঞত নামা আরো ৫/৬ জন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে তুলে এনে বেধরক ভাবে পেটানো হয়।

এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান আহত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী।

বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী জানান, আসামীরা এখন আমাকে জীবনে মেরে ফেলবে বলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page