October 10, 2026, 3:39 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহেশপুর-জীবননগর মহাসড়কের জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে যাত্রীবাহী শাপলা পরিবহন তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় ১৫ কোটি ২০ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, যশোর-মহেশপুর-দর্শনা রুটে একটি যাত্রীবাহী বাসের লাকেজ বস্তুর ভিতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শনা চালান করবে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেটের সামনে অবস্থান নেয়। তথ্যমতে শাপলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসটি ফুল মার্কেটের সামনে আসলে বিজিবির টহলদল বাসটি গতিরোধ করেন। পরে বাসটি তল্লাশী করে বাসের ভিতরের পিছনের মাথার উপরে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকী রংয়ের একটি কাটুন মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে ব্যাটিলয়ন সদরে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, উদ্ধার কৃত কাটুন খুলে ভিতরে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্যে ১৫ কোটি ২০ লাখ টাকা। চোরাকারবারীরা বিজিবি টহল দলের সড়কে অবস্থানের বিষয়টি জানতে পেরে আগে থেকেই আত্নগোপনে চলে যায় বলে বিজিবির ধারণা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page