October 10, 2026, 5:38 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যালয়ের জানালার টিন আর লোহার এ্যাঙ্গেল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ীর গেট নির্মান

স্টাফ রিপোর্টার : বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবন ভেঙ্গে লোহার এ্যাঙ্গেল,টিন ও জানালা নিজ বাড়ীতে নিয়ে গেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক। তিনি নিজ বাড়ীর গেটও তৈরী করেছেন বিদ্যালয়ের টিন ও লোহান এ্যাঙ্গেল দিয়ে। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগও করেছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আলী ও মুকুল মিয়া জানান, জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবনটি ভেঙ্গে ভবনের ১৬টি লোহার জানালা, ছোটরড় ৯০টি লোহার এ্যাঙ্গেল ও ৪৬টি টিন নিজ বাড়ীতে নিয়ে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক। তারা আরো জানান, এ বিষয়ে একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হককে বিদ্যালয়ের জিনিসপত্র বিদ্যালয়ে ফেরত নিয়ে আসার কথা বললেও তিনি এখনও পর্যন্ত নিয়ে আসেননি। যার কারনেই আমরা জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা পরিষদেও চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এ্যাডহক) কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা নিরুপায় হয়েই সরকারের বিভিন্ন দপ্তরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক বিদ্যালয়ের জানালা, টিন আর লোহার এ্যাঙ্গেল বাড়ীতে রাখার কথা অস্বীকার করে জানান, যা করেছে আমার আগের প্রধান শিক্ষক করেছে। আমি কিছুই করিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেতা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, আমার অফিসে জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page