March 17, 2026, 4:56 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভনে ক্লিনিকের নার্সকে ধর্ষন ; মালিকের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে শাহরিয়ার হোসেন শিবলু নামের এক ক্লিনিক মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। শিবলু মহেশপুরের পান্তাপাড়া আল-আফারা নাসিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন কাজলের ছেলে। রোববার ওই নার্সিং হোমে কর্মরত এক নার্স বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে এ মামলাটি দায়ের করেন। আদালত মহেশপুর থানাকে মামলা রুজু করে তদন্তের নির্দেশও দিয়েছেন।
থানা সুত্রে জানাগেছে, পান্তাপাড়া আল-আফারা নার্সিং হোমে কর্মরত নার্সের সাথে বন্ধুত্ব গড়ে নার্সের নিজ রুমে জোর পূর্বক ধর্ষণ করেন মালিকের ছেলে শিবলু। এ সময় ওই অন্তরঙ্গ মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করা হয়। এর পর ভয়ভীর্তি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নার্সকে ধর্ষণ করে ক্লিনিক মালিকের ছেলে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তা অস্বকৃতি জানিয়ে পালিয়ে যান শিবলু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, এঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য বৃহস্পতিবার ঝিনাইদহে পাঠানো হয়। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন বলে আটক করা যাচ্ছেনা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page