September 7, 2026, 12:27 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে অস্ত্রের মহড়া দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অপর ভাই।
আজ ১৭ এপ্রিল বুধবার সকালে মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই গ্রামের জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তার পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক অস্ত্রের মহড়া দিয়ে দখল করে নিয়েছে। ক্রয়কৃত জমি ও পৈত্রিক সুত্রে পাওয়া জমির নামজারী, খাজনা পরিশোধ করা থাকলেও তার ভাই দখল করে রেখেছে। এছাড়া বিভিন্ন সময় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে তাকে।
তিনি আরও অভিযোগ করেন, তার ভাই নয়ন ও তার ছেলে জীবন প্রতিনিয়ত তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে করে মহড়া দিচ্ছে। জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ , সুপারি গাছ আম গাছগুলো তারা দখল করে ভোগ করছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও তেমন কোন ফল পাইনি। থানা আমাকে জমি বুঝিয়ে দিলেও সেই জমির উপরে নয়ন আমাকে যেতে দেয় না। এছাড়াও আমার জমিতে থাকা সীমানা পিলারসহ চারিপাশে তারে তৈরি বেড়াসহ রড এবং সিমেন্টের খুঁটিগুলো ভেঙে ফেলেছে। বর্তমানে আমি আমার পরিবার ও আমার শুভাকাঙ্খীদের জীবন সংকটাময়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরপুর গ্রামের ডিটোল চৌধুরী, সালাউদ্দীন মিয়া প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page