April 1, 2026, 8:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের  জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ আগষ্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  সাংবাদিকদের সাথে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেরুননেছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহারিয়া আকাশ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী বেনজামিন বিশ্বাস।

প্রেস ব্রিফিং এ জানানো হয় ৪র্থ পর্যায় গৃহহীন পরিবারের মধ্যে ৬৬ টি ঘর দুই কক্ষ বিশিষ্ট হস্তান্তর করার জন্য সম্পন করা হয়েছে। ইতোমধ্যে ২০টি ঘর হস্তান্তর করা হয়েছে বাকী ৬৬ টি ঘর আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সভারমাধ্যমে হস্তান্তর করবেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণীর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম কুমার মোদক, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংবাদিক মোঃ আজাদ রহমান প্রমুখ।

উল্লেখ্য, ইতিপুর্বে মহেশপুর উপজেলায় গৃহহীন, আশ্রয়ন ও গুচ্ছগ্রামে ২০৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page