October 9, 2026, 3:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ; আহত ১

স্টাফ রিপোর্টার : মটরসাইকেল আর বাইসাইকেল সংঘর্ষে মটর সাইকেল চালক ইনজামুল ইসলাম (২৮) নামের একজন ঘটনা স্থলেই নিহত হয়েছে। এ সময় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০) নামের একজন গুরুতর ভাবে আহত হয়েছে। আহত ইসমাইল হোসেনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে আজ ২৬ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহনগর-সামন্তা সড়কের জিন্নাহনগর মাঠ এলাকায়।

এলাকাবাসী জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের আলী হামজার ছেলে ইনজামুল ইসলাম মটর সাইকেল নিয়ে সামন্তা বাজারে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা কাজিরবেড় ইউনিয়নের মাতলার আইট গ্রামের মেছের আলীর ছেলে ইসমাইল হোসেন বাইসাইকেল চালিয়ে জিন্নাহনগর বাজারে যাওয়ার সময় জিন্নাহনগর মাঠ এলাকার রাস্তায় মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক ইনজামুল ইসলামের মৃতু হয়। এসময় আহত হয় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন।

ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল  রিপোট তৈরী করা হচ্ছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান নিহত ইনজামুল ইসলামের লাশ তার বাড়ীতেই রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page