February 6, 2026, 7:12 pm
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন :  ইসি আনোয়ারুল ইসলাম কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৫১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা সুযোগ পেলে দুর্নীতির পাতা বা ডাল নয় ঘাড় ধরে টান দেবো : জামায়াতের আমির কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ ; রয়টার্সের প্রতিবেদন যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত ওমানের মধ্যস্থতায় মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয়ক আলোচনা শুরু পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত ; আহত ৮০ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে : গবেষণা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মাতৃভাষা গণগ্রন্থাগারের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার  : “জ্ঞানভিক্তিক সমাজ গড়ি, অন্ধকার আলোকৃত করি” এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে মাতৃভাষা গণগ্রন্থাগারের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের কালহুদা গ্রামে মাতৃভাষা গণগ্রন্থাগারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পতাক উত্তলন, আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্যে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মাতৃভাষা গণগ্রন্থাগারের নিজস্ব ভবনে মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমকে টুটুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুতফর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কবি দীপক কুমার সাহা, যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক ড.ওয়াহেদুল ইসলাম।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাতৃভাষা গণগ্রন্থাগারের পাঠকরা উপস্থিত ছিলেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, এমন একটি অজোপাড়া গায়ে এমকে টুটুলের উদ্যেগে গড়ে উঠেছে মাতৃভাষা গণগ্রন্থাগার, রয়েছে বিভিন্ন ধরণের বই। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে মাতৃভাষা গণগ্রন্থাগার। এর পাশাপাশি মাতৃভাষা গণগ্রন্থাগার সমাজের বিভিন্ন জনসচেনতা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, কবি ও আবৃত্তিকার মিঠু হাফিজ। অনুষ্ঠান শেষে সবুজ বনায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page