October 10, 2026, 1:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে গৃহীত কর্মসূচী শুরু করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী স্বায়ত্বশাষিত ও বেসরকারী ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

সকাল ১০টাায় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মহেশপুর পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোলন নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

দুপুরে সকল মসজিদে ভাষা আন্দেলনের শহীদদের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও অন্যন্য কর্মসূচী পালনের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page