August 31, 2026, 2:25 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত

মোঃ ফাহিমুল ইসলাম : আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের মাতৃভুমি বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল।

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

মহেশপুর উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, আধা- সরকারী স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত অস্থায়ী ম্যূরালে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাত।

সকাল ৯টায় মহেশপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য এবং প্যারেড পরিদর্শন।

সকাল সাড়ে ৯টায় পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে।

বেলা ১১টায় মহেশপুর হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন।

যোহরের নামাজের পর ও সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সুখ শান্তি. সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগতিা (উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ)

সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত এবং বেসরকারী ভবন ও স্থাপনায় আলোকসজ্জা।

মহেশপুরে বিজয় দিবসের প্রত্যেকটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মহেশপুরের উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেনসহ উপজেলা পর্যায়ের সকল অফিসার, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীগণ।

আজকের বাংলা তারিখ



Our Like Page