August 19, 2026, 5:03 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর শনিবার শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মহেশপুর শহরের অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খাঁন চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন গুণীব্যক্তিদের সম্মাননা জানানো হয়।সভায় বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থী আফিয়া তাহসিন অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা আমাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই।সংবর্ধনা অনুষ্ঠানটি মহেশপুরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। স্থানীয় মানুষ ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত বোধ করেন।
শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা উৎসাহ পায় এবং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page