April 10, 2026, 11:35 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মরিয়ম নেছা (৩২) নামে এক নারী নিহত হয়েছে। এ সময় স্বামী বিল্লাল হোসেন গুরুতর ভাবে আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে ভৈরবাÑমহেশপুর সড়কে নস্তী গ্রামের মাঠে। নিহত মরিয়ম নেছা উপজেলার পদ্মরাজপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে বিল্লাল হোসেন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য মটর সাইকেল যোগে মহেশপুর হাসপাতালে আসছিলেন। এ সময় ভৈরবাÑমহেশপুর সড়কের নস্তি গ্রামের মাঠ নামাক স্থানে পৌছালে রাস্তার উপর পড়ে থাকা গাছের গুড়ির সাথে মটর সাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনা স্থলেই স্ত্রী মরিয়ম নেছার মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্ত্রী মরিয়ম নেছাকে মৃত ঘোষনা করেন।

পরে মহেশপুর থানা পুলিশ নিহত মরিয়ম নেছার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছেন বলে জানান থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দিন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page