October 9, 2026, 7:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারিভাবে বোরো ধান-চাউল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গত ১৮ মে সোমবার সকালে উপজেলা খাদ্যগুদামে ধান-চাউল সংগ্রহ কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হচ্ছে।

উপজেলায় মোট ২ হাজার ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য অফিসার কার্তিক চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির নওফেল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, ধান ও চাল ব্যবসায়ীবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page